ই-কমার্সের পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকার বিষয়ে তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ১৮:০০আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮:০০

অর্ডার দিয়ে পেমেন্ট করার পরও পণ্য না পাওয়ায়  মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের গেটওয়েতে আটকে থাকা অর্থ ফেরতের (রিফান্ড) বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তদন্ত শেষে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন আদালত।

এছাড়াও পণ্য কিনতে অগ্রিম টাকা দেওয়া ২২ গ্রাহকের (রিটকারী) ২ কোটি ৬১ লাখ ৩৬ হাজার ৩৩৫ টাকা অর্থ ফেরানোর পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপকসহ আট জন বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

রবিবার (৭ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এসব আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আশফাকুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এর আগে ইভ্যালির গেটওয়তে থাকা টাকা ফেরত চেয়ে গত ২৪ অক্টোবর ২২ জন গ্রাহক এই রিট দায়ের করেন। ওই ২২ গ্রাহকের ২ কোটি ৬১ লাখ টাকা দুটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের গেটওয়েতে আটকে রয়েছে বলে রিটে দাবি করা হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম