বদির বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৬, ১৯:৩৪আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৯:৪৮

কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদিঅবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে বুধবার সাক্ষ্য দিলেন আরও চারজন।
ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার তাদের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
চার সাক্ষী হলেন- মামলার রেকর্ডিং অফিসার এসআই নাজমুল আহসান, কক্সবাজারের টেকনাফ থানার উপ-কর কমিশনের উচ্চমান সহকারী ইয়াসিন আরাফাত, ইসলামী ব্যাংক টেকনাফ শাখার ম্যানেজার শাহজাহান মনির ও সোনালী ব্যাংক টেকনাফ শাখার ম্যানেজার ওসমান গনি।
এ নিয়ে মোট ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। এ মামলায় মোট ১২ জন সাক্ষীর নাম রয়েছে।
২০১৫ সালের ৭ মে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
২০১৫ সালের ৮ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, বদি জ্ঞাত আয়বহির্ভুত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দেন। এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কমমূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানোর অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ আগস্ট মামলাটি করেন।

/টিএইচ/এফএ/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি