নির্মাতা খিজির হায়াতের ওপর হামলার ঘটনায় মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৬, ২২:৩৭ আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ২২:৪৭

খিজির হায়াত খানভাই‘জাগো’ ছবির নির্মাতাখ্যাত খিজির হায়াত খান হামলার স্বীকার হয়েছেন। রবিবার তিনি ও তার ভাই রেফায়েত হায়াত খান এবং গাড়ির ড্রাইভার হিমাদ্রি চক্রবর্তী হামলার স্বীকার হন বলে জানাগেছে।
বুধবার রাতে তিনি বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন সালিশ কেন্দ্র (আসক)।
এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বুধবার রাতে এবিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খিজির হায়াত খান বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বারিধারার নিউ ডিওএইচের এলাকায় অফিসের থেকে বের হওয়ার সময় অপর একটি গাড়িতে সামান্য ধাক্কা লাগে। এসময় অপর গাড়ির মালিক ঠিকাদার এম এস আলম তার চালক হিমাদ্রিকে মারধর করে। বিষয়টি জানতে পেরে নিচে গিয়ে তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এসময় এস আলম তার ছেলে সফিকুল আলম মিঠুন এবং তাদের পরিচিত মিশুর নেতৃত্বে কয়েকজন তাদের ওপরে হামলা চালায়।
এরপর পুলিশ তাদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখান থেকে তাদের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, খিজিত হায়াতের উপর হামলার ঘটনায় আইন সালিশ কেন্দ্র (আসক) উদ্বেগ প্রকাশ করেছে। দ্রুত দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে ‘অস্তিত্বে আমার দেশ’ চলচ্চিত্র নির্মাণ করেছিলেন পরিচালক খিজির হায়াত খান। এটি ছিলো তার প্রথম চলচ্চিত্র। এরপর খেলা নিয়ে তৈরি করেন ‘জাগো’। বর্তমানে  তার তৃতীয় চলচ্চিত্র ‘প্রতিরুদ্ধ’ এর কাজ চলছে।

/এআরআর/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
১২ ঘন্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে 
১২ ঘন্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে 
বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
টিভিতে আজকের খেলা (১৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ অক্টোবর, ২০২৬)
ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী