ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের ভেতর থেকে মৃত কন্যা নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক এসআই দীপক বালা বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাগান গেটের ভেতর থেকে আনুমানিক একদিন বয়সের মৃত নবজাতককে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
তিনি বলেন, মৃত নবজাতকটি কে বা কারা হাসপাতালের বাগান গেটে ফেলে রেখে যায়। খবর পেয়ে মৃত নবজাতকটি উদ্ধার করা হয়। বিস্তারিত জানার চেষ্টা চলছে।








