রিজেন্সি হোটেলের এমডি-পরিচালককে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ১৮:১৪আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৮:১৬

অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কবির রেজা ও পরিচালক ফাহিম আরিফ মোতাহারের জামিন স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদেরকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া ওই আসামিদের জামিন দেওয়ার ঘটনায় ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারকে লিখিত ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

বিচারিক আদালতের জামিন আদেশের বিরুদ্ধে বাদীপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (২২ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুরাদ রেজা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড হোটেল নির্মাণের লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে বিনিয়োগের ১৮ কোটি ৯৭ হাজার টাকা সংগ্রহ করে। পরে টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা মামলা দায়ের করেন।

ওই মামলায় কবির রেজা ও ফাহিম আরিফ মোতাহারকে ১৮ মার্চ ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার জামিন দেন। ওই জামিনের বিরুদ্ধে বাদীপক্ষ জজ আদালতে আবেদন করেন। জজ আদালত সেই আবেদন খারিজ করলে বাদী পক্ষ হাইকোর্টে আবেদন করেন।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান