সাবেক সেনাপ্রধানের ছেলেও ছিলেন ফ্লাইওভারে দুর্ঘটনার শিকার প্রাইভেটকারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২১, ০২:০৩আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০২:০৮

রাজধানী মহাখালী ফ্লাইওভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার প্রাইভেটকারে সদ্য সাবেক সেনা প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ছেলেও ছিলেন। এই ঘটনায় তিনি আহত হলেও তার দুই বন্ধু দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোর ৪টা ৫৪ মিনিটে প্রাইভেটকারটি জাহাঙ্গীর গেট থেকে ইউটার্ন নিয়ে মহাখালী মোড়ের দিকে যাচ্ছিল। এসময় ফ্লাইওভারের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারটি ছয়টি ডিগবাজি খায়। 

কাফরুল থানায় গিয়ে দেখা যায়, দুর্ঘটনার শিকার দুমড়ে-মুচড়ে যাওয়া মিতসুবিশি পাজেরো আউটল্যান্ডার গাড়িটি থানার সামনে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। 

দুর্ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ডিগবাজির সময় প্রাইভেটকারের ভেতর থেকে দুই জন ছিটকে বের হয়ে যান। এর কয়েক সেকেন্ড আগে একই জায়গায় অর্থাৎ রাওয়া ক্লাবের সামনে দিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা দ্রুত গতিতে চলে যায়। প্রাইভেটকারটির ধাক্কায় আগুনের ফুলকি উড়তে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, সেই গাড়িতে অন্তত সাতজন আরোহী ছিলেন। দুই জন ঘটনাস্থলেই মারা যায়। তারা হলেন, ফাহমিদ আহমেদ রায়হান (১৯) ও আয়মান (২২)। নিহত আয়মান কর্নেল (অব.) ওমর ফারুকের ছেলে। রায়হান বেসামরিক পরিবারের সন্তান। তার বাসা নিকুঞ্জে। তার বাসা থেকেই সবাই একত্রে বের হন। রায়হান সবাইকে বাসায় পৌঁছে দিতে গাড়ি নিয়ে বের হয়েছিলেন। নিহত দুজনের একজন চালকের আসনে ছিলেন। 

এই ঘটনায় আহত দুজন হলেন-ইশরাক আহমেদ স্বাধীন (১৯) ও গাড়ির চালক মহসিন (২২)। এদের মধ্যে স্বাধীন সদ্য অবসরে যাওয়া সেনা প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ছেলে। তারা ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, গাড়ির গতি চালকের নিয়ন্ত্রণে ছিল না। এ কারণে দুর্ঘটনা ঘটেছে। গাড়ির মূল ড্রাইভার মহসিনকে পেছনে বসিয়ে তাদের মধ্যে কেউ একজন গাড়ি চালাচ্ছিলেন বলেও জানায় পুলিশ।

সন্ধ্যায় ইউনিভার্সাল হাসপাতালের কর্মকর্তা মাসুদুল হাসান জানান, ঘটনার পরপরই ভোরে স্থানীয়রা আহতদের ভ্যানে করে তাদের হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে দুই জন ছিল মৃত। সকাল ৭টার দিকে নিহতদের পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে যান। 

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার কর মহাখালীতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ভর্তি করেন। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর সকালে ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

/এআরআর/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম