কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি: বাসচালক ও হেলপার কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২১, ১৭:৩৪আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭:৩৭

হাফ পাস ভাড়া দিতে চাওয়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ঠিকানা পরিবহনের চালক ও হেলপারকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আসামিরা হলেন- ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল এবং হেলপার মোহাম্মদ মেহেদী হাসান।

বুধবার (২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিন চকবাজার থানার মামলার তদন্ত কর্মকর্তা আসামিদেরকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালত দুই আসামির ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার (২১ নভেম্বর) ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল এবং হেলপার মোহাম্মদ মেহেদী হাসানকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করে র‍্যাব।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, শনিবার (২০ নভেম্বর) শনির আখড়ায় ওই শিক্ষার্থী ঠিকানা পরিবহনের একটি বাসে উঠেন। তার কাছে বাস ভাড়া চাওয়া নিয়ে কুরুচিপূর্ণ আচরণ ও গালাগাল করা হয়। বাস থেকে নামার সময় তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।

/এমএইচজে/এমএস/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
এবার বাড়লো লঞ্চের ভাড়া
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম