খিলক্ষেতে শহিদুল ইসলাম হত্যা: চারজনের যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ নভেম্বর ২০২১, ১৩:৪৯আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩:৫০

রাজধানীর খিলক্ষেতে শহিদুল ইসলাম নামে একজনকে হত্যার অপরাধে চার আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আসামিরা হলেন- এস এম হিরণ খান, জাকির হোসেন, আমির হোসেন, ও মোহাম্মদ সিরাজ।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ইমরোজ ক্ষণিকার আদালত তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিচারক রায়ের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাভোগের আদেশ দেন।
আদালতে সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে জানান, আসামি মোহাম্মদ সিরাজ পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। অপর তিন আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল। রায় ঘোষণা শেষে আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১০ সালের ৩ জুন রাজধানীর খিলক্ষেত এলাকায় পূর্বপরিকল্পিতভাবে শহিদুল ইসলামকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

/এমএইচজে/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম