রাজধানীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২১, ১২:৫২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২:৫৮

রাজধানীর কাফরুল থানার জাহাঙ্গীর গেট ও মহাখালী ফ্লাইওভার ব্রিজের মাঝামাঝি স্থানে ট্রাকের চাপায় মো. নাঈম (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু মেহেদী। তাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম দক্ষিণখান পশ্চিম মোল্লার টেকের আবু তাহেরের ছেলে।  দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এসব তথ্য জানান। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’

নিহতের ভগ্নিপতি মো. আতাউর বলেন, ‘নাঈম তার বন্ধুদের সঙ্গে পুরান ঢাকায় যায়। রাতে দুই বন্ধু মোটরসাইকেলে বাসায় ফেরার পথে ট্রাকের চাপায় নাঈম নিহত হয়। তার বন্ধু মেহেদী আহত হয়েছে। মোটরসাইকেলকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়।’

/এআইবি/আরটি/আরকে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের