টেকনাফে পৌর মেয়র প্রার্থী ইসমাইলের মনোনয়নপত্র বৈধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২১, ১৮:৩৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৮:৩৩

কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ ইসমাইলের মনোনয়নপত্রের  বৈধতা দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনে তার অংশগ্রহণে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (১২ ডিসেম্বর) এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. সাইফুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে গত ২৯ নভেম্বর প্রার্থী ইসমাইলের মনোনয়নপত্রের সঙ্গে এসএসসি পাসের মূল সনদ দাখিল না করায় তার আবেদন খারিজ করে দেন রিটার্নিং অফিসার মোহাম্মদ বেদারুল ইসলাম। পরে কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে আপিল করলে সেটিও গত ৫ ডিসেম্বর খারিজ হয়ে যায়। এরপর প্রতিকার চেয়ে ইসমাইল হাইকোর্টে রিট দায়ের করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান