বেনজীরসহ ৭ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বিপিডব্লিউএন’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২১, ১২:২৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২:২৯

স্বাধীনতার ৫০ বছর পূর্তির গৌরবময় অর্জনের সুবর্ণ লগ্নে যুক্তরাষ্ট্র সরকারের অর্থ দফতর ও পররাষ্ট্র দফতর কর্তৃক পুলিশের মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদসহ ৭ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। যা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের জন্য বিব্রতকর। এ ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)।

বুধবার (১৫ ডিসেম্বর) বিপিডব্লিউএন’র সভাপতি ও ডিআইজি (প্রটেকশন অ্যান্ড প্রটোকল) স্পেশাল ব্রাঞ্চ আমেনা বেগম ও সাধারণ সম্পাদক উপ-পুলিশ কমিশনার (এস্টেট) ডিএমপি আসমা সিদ্দিকা মিলি সই করা বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী চলমান অভূতপূর্ব উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ককে সুপরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করতে এ ধরণের সিদ্ধান্ত কতিপয় ব্যক্তি বা গোষ্ঠীর অপতৎপরতা। বিপিডব্লিউএন গভীর উদ্বেগের সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তের নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানায়। সব ধরনের অপচেষ্টাকে ব্যর্থ করে আইজিপি’র নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও সুরক্ষা নিশ্চিতকল্পে বাংলাদেশ পুলিশকে সর্বোচ্চ সহায়তা প্রদানে কার্যক্রম অব্যাহত রাখতে সংগঠনটি দৃঢ় প্রতিজ্ঞ বলে বিবৃতিতে উল্লেখ করে।

আইজিপি ড. বেনজীর আহমেদের ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে একযোগে ৬৬৫টি থানায় নারী ও শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সহায়তা ডেস্ক স্থাপিত হয়েছে। এর ফলে পারিবারিক সহিংসতা প্রতিরোধে বর্তমানে বাংলাদেশ পুলিশ আস্থা ও ভরসার কেন্দ্রস্থল হয়ে উঠেছে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ নিরসনে এবং নারী ও শিশুদের সুরক্ষা প্রদানে আইজিপির নির্দেশনায় বাংলাদেশ পুলিশ সম্প্রতি চালু করেছে অল উইমেন সাইবার সাপোর্ট উইং। ৯৯৯ জাতীয় জরুরি সেবা কার্যক্রমের মাধ্যমে পুলিশ পরিষেবা সক্রিয়ভাবে পৌঁছে গেছে সাধারণ মানুষের দ্বারপ্রান্তে। কাঙ্ক্ষিত পরিবর্তনের স্বপ্নযাত্রায় বিট পুলিশিংসহ বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা বিধান করা হয়েছে। জেন্ডার সংবেদনশীল পুলিশি পরিষেবা নিশ্চিত কল্পে আইজিপি মহোদয়ের দৃশ্যমান সাফল্য সমাজের সর্বস্তরের অংশীজনকে অনুপ্রাণিত ও আশান্বিত করেছে বলে জানানো হয় বিবৃতিতে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের