যাত্রাবাড়ীতে ডাস্টবিন থেকে দগ্ধ নারীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২১, ১৩:০৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩:০৩

রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকার দক্ষিণ সিটি করপোরেশনের ডাস্টবিন থেকে অজ্ঞাত নারীর (৩০) দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওই নারীকে কে বা কারা হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখছি। তবে তাকে কেন ময়লার ডাস্টবিনে ফেলে রাখা হয়েছে এ বিষয়ে আমরা তদন্ত করছি। ওই নারীর লাশ দেখতে পান ময়লার ডিপোর দায়িত্বে থাকা সফিক নামের এক ব্যক্তি। তিনি থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।’

শাহ ইফতেখার আরও বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার রহস্য উদঘাটনে সিসিটিভিসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে।’

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের