খুনের জন্য কিশোরকে ৫ লাখ টাকায় ভাড়া করেন প্রবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২১, ১৩:০৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩:০৭

শাহ আলী থানা এলাকায় গত ১২ ডিসেম্বর রাতে শাহাদাত হোসেন হাসিব (১৭) নামে এক কিশোরকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, হাসিবকে খুনের জন্য মোহাম্মদ হৃদয় (১৭) নামে আরেক কিশোরকে ৫ লাখ টাকায় ভাড়া করেছিলেন বিপুল নামে এক প্রবাসী।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, মূলত পৈতৃক সম্পত্তির বিরোধের জেরে শাহাদাত হোসেন হাসিবকে হত্যা করা হয়। আর এই হত্যাকাণ্ডের সাথে গ্রেফতার পাঁচ জন জড়িত ছিল। সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল তিন জন। গ্রেফতারকৃতদের মধ্যে হৃদয় এবং সাদ্দাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে এবং ঘটনার দায় স্বীকার করেছে।

ঘটনার বর্ণনা করতে গিয়ে  উপ-পুলিশ কমিশনার বলেন, ভিকটিম শাহাদাত হোসেন হাসিবের বাবার সাথে প্রবাসী বিপুল নামে এক প্রবাসীর বাবার জমি সংক্রান্ত মামলা ছিল নোয়াখালীতে। সেই মামলার জের ধরে গ্রেফতারকৃত মোফাজ্জল হোসেন মন্ডল প্রবাসী বিপুলের সঙ্গে মিলে কিশোর শাহাদাত হোসেন হাসিবকে মেরে ফেলার পরিকল্পনা করে। সে অনুযায়ী কিশোর হৃদয়ের সঙ্গে ৫ লাখ টাকার চুক্তিও হয়। তবে হত্যাকাণ্ডের পর প্রতিশ্রুতি অনুযায়ী টাকা হৃদয়কে দেওয়া হয়নি। 

এ ঘটনায় বিদেশে অবস্থানরত বিপুলের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ডিস ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, হত্যাকারী কারা
দেশে খুন-খারাবি কমছেই না: জনমনে আতঙ্ক
প্রতিদিন অসংখ্য খুন-ধর্ষণ হচ্ছে, সংসদে জামায়াত এমপি বাতেন
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের