তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে সাব্বির হোসেন (২১) নামে এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২২ ডিসেম্বর) রাতে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকার জামালদিখান বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত সাব্বির। চলতি বছরের জুলাই মাসের ১১ তারিখ আশুলিয়া থানাধীন বাইপাইলের শান্তিনগর এলাকায় তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারী ধর্ষণের শিকার হন। এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিম বাদী হয়ে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পরপরই এজাহারনামা এক নম্বর আসামি সাব্বির হোসেন পলাতক ছিল।









