সাগর-রুনির খুনিদের খুঁজে বের করবেই র‌্যাব : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সঠিক তদন্তের মাধ্যমেই সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, সময় লাগলেও প্রকৃত খুনিদের বের করবেই এ মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘চাপাই উৎসব’ নামের একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কবে নাগাদ এ মামলার তদন্ত শেষ হবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তের সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়। তবে সঠিক তদন্তের মাধ্যমেই এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। তদন্ত শেষে অপরাধীদের শাস্তি দেওয়া যাবে এবং সরকার এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিয়ে আশাবাদী।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি নির্মমভাবে খুন হন।
/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম