হুজির ৬ সদস্য ৬ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৬

হুজি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) গ্রেফতারকৃত ৬ সদস্যকে ৬ দিনের রিমান্ডে দিয়েছেন মহানগর হাকিম আলমগীর কবির রাজের আদলত।
বুধবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন পাটওয়ারি জিজ্ঞাসাবাদের জন্য হুজির গ্রেফতারকৃত ৬ সদস্যকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর জিন্দাবাহার কোতোয়ালি থানাধীন জিন্দাবাহার পার্ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শাফায়াত হোসেন পলাশ কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে আটজনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পাঁচ/ছয়জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এজাহারনামীয় আটজন হুজির সদস্য।
মামলার আসামিরা হলেন- সাজ্জাদ উল আলম, আবুল বাশার, আশরাফুল আলম, মেজবাহুর রাহমান, শরিফল ইসলাম পলাশ, আজিজুর রাহমান। দুইজন পলাতক রয়েছেন। তারা হলেন- মো. মোস্তফা ও তারিক হোসেন।

/টিএইচ/এইচকে/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম