আজিমপুরে বাসচাপায় যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৮

সড়ক দুর্ঘটনা রাজধানীর আজিমপুরে সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (২৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইটার দিকে একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাসেলের চাচাতো ভাই কবির জানান, মো. রাসেল টাঙ্গাইলের মজিদপুর এলাকার খোদা বক্সের ছেলে। তিনি সাভার বাসস্ট্যান্ড এলাকায় খালার বাসায় থাকতেন।
কবির জানান, একটি চাকরির বিষয়ে কখা বলতে মঙ্গলবার সকালে রাসেল তকে নিয়ে সাভার থেকে গুলিস্তান যান। দুপুরে কাজ শেষ করে ফেরার পথে আজিমপুর বাসস্ট্যান্ডে হাঁটাহাঁটি করছিলেন তারা। এ সময় একটি বাসের পেছনে আরেকটি বাস এসে চাপা দিলে গুরুতর আহত হন রাসেল। তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক  রাসেলকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

/এফএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি