সামিউল হত্যা: পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৮ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৫

আদালত মায়ের পরকীয়ার জের ধরে শিশু সামিউল হত্যা মামলায় ২০তম সাক্ষীর আংশিক সাক্ষ্য গ্রহণ করেছেন ঢাকার চার নম্বর বিশেষ জজ আমিনুল হকের আদালত।
বৃহস্পতিবার ২০তম সাক্ষী মো. খন্দকার আবদুস সালাম নামে এক ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন আদালতে। আদালত আংশিক সাক্ষ্য নেওয়ার পর আগামী ২৮ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
২০১২ সালের ২২ জুন সামিউল বাসার সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় এবং ২৪ জুন আদাবরের নবোদয় হাউজিং এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, সামিউলের মা আয়েশা হুমায়রা এশার (২৫) সঙ্গে শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কু (৩৮) নামে এক ব্যক্তির পরকীয়া ছিল। ওই সম্পর্কের জের ধরে সামিউলকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ এনে তার বাবা কেআর আজম (৪২) আদাবর থানায় হত্যা ও লাশ গুমের অভিযোগে এশা ও বাক্কুর বিরুদ্ধে মামলা করেন।
২০১২ সালের ২৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার ওসি কাজী শাহান এই দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

/টিএইচ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের