ডেমরায় স্বর্ণের দোকানে ডাকাতি, ১০০ ভরি অলংকার লুট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৩

ডাকাতি রাজধানীর ডেমরার সারুলিয়ায় মনু মোল্লা শপিং কপপ্লেক্সে কেয়া জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর অস্ত্রের মুখে ডাকাতরা অন্তত একশ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন দোকান মালিক।
এ ঘটনায় দোকানের তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সেলিম জানান, ঘটনার সময় দোকানে ৩ জন কর্মচারী কাজ করছিলেন। দোকানের মালিক উত্তম কুমার পাল বর্তমানে ভারতে অবস্থান করছেন। জুম্মার নামাজের সময় হঠাৎ ক্রেতা সেজে ৮ থেকে ১০ জন ডাকাত দোকানে প্রবেশ করে। নামাজের সময় হওয়ায় মার্কেটে লোকজনও কম ছিল। এই সুযোগে ডাকাতরা দোকানে ঢুকেই পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে তিন কর্মচারীকে জিম্মি করে ফেলে। মাত্র কয়েক মিনিটের মধ্যে দোকানের ওপরের তালাবিহীন তাকে থাকা স্বর্ণালঙ্কার তারা লুটে নেয়। এক পর্যায়ে কর্মচারীদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে ডাকাতরা দ্রুত দোকান থেকে বের হয়ে একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
ইন্সপেক্টর সেলিম আরও জানান, ঘটনাটি ডাকাতি না সাজানো তা খতিয়ে দেখা হচ্ছে। দোকান মালিকের ভারতে অবস্থান করার সময় ডাকাতি হওয়ায় কর্মচারীদের জড়িত থাকার বিষয়টি সন্দেহজনক। তবে শুক্রবার রাত আটটা পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা হয়নি। দোকান মালিক দেশে ফিরলে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।
ঘটনার পর পুলিশের ঊর্ধত্মন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের শনাক্ত করতে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামতও সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

/জেইউ/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম