হলমার্ক কেলেঙ্কারির ৯ মামলার চার্জ গঠনের আদেশ ১৪ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৬, ১৯:১০আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৯:১৭

হলমার্ক কেলেঙ্কারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা হলমার্ক কেলেঙ্কারির ঘটনার ৯ মামলার চার্জ গঠনের আদেশ ১৪ মার্চ দেওয়া হবে। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ তারিখ নির্ধারণ করেন।
বৃহস্পতিবার মানি লন্ডারিং আইনের বিষয়ে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করে রিট দায়ের করায় চার্জ গঠনের আদেশ পেছানোর জন্য সময় আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১৪ মার্চ এ নতুন তারিখ ধার্য করেন।
২০১২ সালের ৭ জুন সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখায় ঋণ জালিয়াতির সংক্রান্ত অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক এবং বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ জালিয়াতি সংক্রান্ত দুটি প্রতিবেদন দুদকে পাঠানো হয়। যাতে হল-মার্ক গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩(তিন) হাজার ৬৯৯ কোটি ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
পরবর্তী সময়ে ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদসহ ২৭ জনকে আসামি করে ১১টি মামলা করা হয়েছে। ২০১৩ সালের ৬ অক্টোবর ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদক।

/টিএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ জুলাই, ২০২৬)
জার্মানিতে শোভাযাত্রায় দ্রুতগতির গাড়ির হামলা: নিহত ১, আশঙ্কাজনক ১৬
জার্মানিতে শোভাযাত্রায় দ্রুতগতির গাড়ির হামলা: নিহত ১, আশঙ্কাজনক ১৬
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড