কৃষ্ণকলির স্বামী ২ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৬, ১৯:০৯আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৯:০৯

আইন আদালত কণ্ঠশিল্পী কৃষ্ণকলির গৃহকর্মী জান্নাত আক্তার শিল্পীর মৃত্যুর ঘটনায় স্বামী খালিকুর রহমান অর্ককে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার ৫৪ ধারায় আটকের পর বৃহস্পতিবার তাকে ঢাকার সিএমএম আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে সিএমএম আদালতের বিচারক নুরু মিয়া জামিন নামঞ্জুর করে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শেরে বাংলা নগর থানার এসআই সুশীল চন্দ্র বর্মন বাংলা ট্রিবিউনকে জানান, আগারগাঁও তালতলা এলাকার ৪১ নম্বর মোল্লাবাড়ির ৯তলা ভবনের ৯তলার ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করতো জান্নাত আক্তার শিল্পী (১৬)। প্রায় দেড়মাস আগে কণ্ঠশিল্পী কৃষ্ণকলির ওই বাসায় সে কাজে যোগ দেয়। বুধবার বিকালে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান কৃষ্ণকলির স্বামী খালিকুর রহমান অর্ক। সেখানে চিকিৎসক শিল্পীকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে।
অর্ক দাবি করেন, ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে শিল্পী। সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
এসআই সুশীল চন্দ্র বর্মন আরও জানান, গৃহকর্মীর গলায় দাগ ছাড়া শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলেই তাদের ধারণা।
এদিকে হাসপাতাল মর্গে গৃহকর্মী জান্নাত আক্তার শিল্পীর মা হালিমা বেগম ও বড় বোন রেনু বেগম সাংবাদিকদের জানান, শিল্পী আত্মহত্যাই করেছে। তাছাড়া গৃহকর্তা খালিকুর রহমান ও কৃষ্ণকলির বিরুদ্ধে তাদের কোনও অভিযোগও নেই।
এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গনেশ বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় গৃহকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। যেহেতু ঘটনার পর ঢাকায় গৃহকর্মীর কেউ ছিলো না, সেজন্য গৃহকর্তাকে ৫৪ ধারায় আটক করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওসি আরও বলেন, স্বজনদের কোনও অভিযোগ না থাকলেও আত্মহত্যার আলামত পাওয়া গেলে সেভাবেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/জেইউ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান