জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুন ২০২৬, ১১:৩১আপডেট : ০৯ জুন ২০২৬, ১১:৩১

রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।  

গ্রেফতারকৃতের নাম— অহিদুল আলম ভূঁইয়া ওরফে সাজিদ (৫৭)। 

সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার (০৮ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে বিভিন্ন কোম্পানির ১০টি সিম কার্ড এবং বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাব নম্বর সংবলিত মোট ২৩টি ব্লাঙ্ক চেক উদ্ধার করা হয়। 

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত অহিদুল আলম ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা এবং হজে লোক পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড করে আসছিলেন। সে পুলিশ হেডকোয়ার্টার্স ও কারা অধিদফতরের প্রকাশিত জেল পলাতক তালিকার ৬০ নম্বর ক্রমিকের তালিকাভুক্ত আসামি। নরসিংদী জেলার মনোহরদী থানায় দায়েরকৃত বিভিন্ন প্রতারণা মামলায় তার বিরুদ্ধে ১০টিরও অধিক গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) মুলতবি রয়েছে। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।  

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ২৪ জন গ্রেফতার
চোরাই স্বর্ণালঙ্কার ও অনলাইন জুয়ার চক্রে জড়িত ৬ জন গ্রেফতার
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয়ের হলে গাঁজা সেবন, ৪ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল
বিশ্ববিদ্যালয়ের হলে গাঁজা সেবন, ৪ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল
বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ২৪ জন গ্রেফতার
বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ২৪ জন গ্রেফতার
ব্যাংকে ক্রাউডিং আউট কী, এর ঝুঁকি কতটা 
ব্যাংকে ক্রাউডিং আউট কী, এর ঝুঁকি কতটা 
মুসলিম সংখ্যাগরিষ্ঠ লাক্ষাদ্বীপে মদ বিক্রির অনুমতি দিচ্ছে ভারত
মুসলিম সংখ্যাগরিষ্ঠ লাক্ষাদ্বীপে মদ বিক্রির অনুমতি দিচ্ছে ভারত
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু
পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু