মোহাম্মদপুরে ইন্টারনেট অফিসে হামলা-লুটপাট 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ জুন ২০২৬, ১৯:৫৯আপডেট : ১০ জুন ২০২৬, ১৯:৫৯

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় একটি ইন্টারনেট অফিসে ঢুকে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির করপোরেট কো-অর্ডিনেটর অফিসার সগীর হোসেন আসিফ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। 

মঙ্গলবার (৯ জুন) রাত পৌনে ৯টায় লালমাটিয়ার সিটি হাসপাতাল গলিতে ‘ডট ইন্টারনেট’ নামের প্রতিষ্ঠানটিতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।  

‎হামলার ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরিহিত অবস্থায় সাতজন অফিসে প্রবেশ করে। প্রথমে তারা একাউন্ট শাখায় যায়। সেখানে গ্রাহকের সঙ্গে কথা বলা অবস্থায় অ্যাকাউন্ট ম্যানেজার ইব্রাহিম হাওলাদারকে মারধর করা হয়।  

এসময় হামলাকারীরা বলে, “মিঠু (মিঠু হাওলাদার) ও প্রদীপ (প্রদীপ ঢালী) কই। বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো।” পুরো ঘটনা আবার পাশের একজন ভিডিও কলে বাইরের কাউকে দেখাতে যাচ্ছিল। একই সময়ে অফিসে আসার কারণ জানতে চাওয়ায় প্রতিষ্ঠানটির ইলেকট্রিশিয়ান জালালকেও মারধর করা হয়। পরে সবাইকে অফিস থেকে বের করে দেয়।  

‎এই বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ডট ইন্টারনেট অফিসে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমরা মামলা নিয়েছি। জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।” 

মামলার এজাহার সূত্রে জানা যায়, লালমাটিয়া ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসে ২০-২৫ জনের একটি দল মাস্ক পরা অবস্থায় জোরপূর্বক প্রবেশ করে। পরে কর্মীদের মারধর করে প্রতিষ্ঠানটির মালিক প্রদীপ ঢালী এবং সিটিও মো. মিঠু হাওলাদারকে খুঁজতে থাকে। ওই সময় অফিসে উপস্থিত অ্যাকাউন্ট ম্যানেজার মো. ইব্রাহিম হাওলাদার এবং ইলেকট্রিশিয়ান মো. জালাল তাদের আসার কারণ জানতে চাইলে দুর্বৃত্তরা উত্তেজিত হয়ে তাদের এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। 

হামলাকারীরা অফিস থেকে একটি সিপিইউ, একটি ওয়াইফাই রাউটার এবং একটি মোবাইল ফোন চুরি করে, যার আনুমানিক মূল্য ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। যাওয়ার সময় তারা স্টাফদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।  

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
ঢাকার খাল রক্ষায় বিশেষ কমিটি
এবার লাইভ করতে করতে থানায় আশ্রয় নিলেন সেই মাহদী
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ১৩
সর্বশেষ খবর
প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার: শামা ওবায়েদ 
প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার: শামা ওবায়েদ 
ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: আইনমন্ত্রী 
ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: আইনমন্ত্রী 
ঢাকার খাল রক্ষায় বিশেষ কমিটি
ঢাকার খাল রক্ষায় বিশেষ কমিটি
৩০ শতাংশ জমি বেচে পতাকা বানিয়েছি, বিশ্বকাপ জিতলে তিন গুণ বড় বানাবো
৩০ শতাংশ জমি বেচে পতাকা বানিয়েছি, বিশ্বকাপ জিতলে তিন গুণ বড় বানাবো
সর্বাধিক পঠিত
একসময় আমদানিনির্ভর রেলের ১৬০ ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে এক উপজেলাতেই
একসময় আমদানিনির্ভর রেলের ১৬০ ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে এক উপজেলাতেই
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি
সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
ফ্লোর প্রাইস প্রত্যাহার, ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার
ফ্লোর প্রাইস প্রত্যাহার, ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার