চলন্ত বাইকের চালককে ইটের আঘাত, তিন আসামি কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট ‘
১২ জুন ২০২৬, ১৯:২২আপডেট : ১২ জুন ২০২৬, ১৯:২২

ঢাকার কাফরুলে চলন্ত অবস্থায় মোটরসাইকেল চালকের মাথায় ইট দিয়ে আঘাত করার অভিযোগে করা  হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্তকর্তার আবেদনের প্রেক্ষিতে শুক্রবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলো— মো. পারভেজ, আনোয়ার হোসেন বাবু ও মো. ফয়সাল ওরফে কালু৷

মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই হাসিবুর রহমান তিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মো. ওয়াজেদ আলী জানান, তিন আসামির মধ্যে পারভেজ ও বাবুর পক্ষে জামিন আবেদন করা হয়। তবে আদালত তা নামঞ্জুর করেন। কালুর পক্ষে জামিন আবেদন ছিল না। পরে আদালত তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মো. পারভেজকে এভং ইব্রাহিমপুর এলাকা থেকে বাবুকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ। এছাড়া  কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করে র‍্যাব-৪।

‘চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাই’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার রাত আনুমানিক ১ টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে নিজ বাসায় ফিরছিলেন ভুক্তভোগী রাফি। তিনি কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে রাফির মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করে দুষ্কৃতকারীরা৷ এতে তিনি মাথায় গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন চৌধুরী শুক্রবার (১২ জুন) বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

আসামি গ্রেফতারের পর সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব বলেছে, ব্যবসা নিয়ে মোটরসাইকেল চালক রাফির সঙ্গে হামলাকারীদের বিরোধ ছিল। কয়েক দিন আগেও এনিয়ে কথা কাটাকাটি হয়।

“ঘটনার দিন (মঙ্গলবার রাতে) রাফি একা বাইক চালিয়ে যাচ্ছিলেন। রাস্তায় কালু ও পারভেজসহ তার সহযোগীরা আড্ডা দিচ্ছিল। রাফিকে একা দেখে তারা আটকাতে যায়। কালু তাকে আটকাতে ব্যর্থ হলে একটু সামনে অবস্থান করা পারভেজ বড় ইটের টুকরা দিয়ে মাথায় আঘাত করে। এতে বাইক চালক পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। পরবর্তীতে অভিযুক্তরা বাইকারকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় এবং গত রাতে তার অস্ত্রোপচার হয়েছে।”

র‌্যাব বলেছে, মঙ্গলবার গভীর রাতে কাফরুল থানার পুলিশ পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করে।

 

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি, ক্রেতা মাহাবুব কারাগারে
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে আহত সেই নারীর মৃত্যু
রাজধানী‌তে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য আহত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সফর শেষে সড়কের ইট তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফর শেষে সড়কের ইট তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
ইরানি মিডিয়ার ফাঁস করা শর্তাবলি ভুয়া: দাবি করলেন ট্রাম্প
ইরানি মিডিয়ার ফাঁস করা শর্তাবলি ভুয়া: দাবি করলেন ট্রাম্প
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
বাধার মুখে গাইবান্ধায় ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ স্থগিত
বাধার মুখে গাইবান্ধায় ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ স্থগিত