পল্লবীতে কুপিয়ে টাকা ছিনতাই 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জুন ২০২৬, ১৪:৩৫আপডেট : ১৬ জুন ২০২৬, ১৪:৩৫

রাজধানীর পল্লবীর পলাশ নগর এলাকায় ছিনতাইকারীরা এক ব্যাক্তিকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। আহত মির্জা রবিনকে (৩২) চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (১৫ জুন) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।  

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  

হাসপাতালে আহতের স্ত্রী মুসলিমা জানিয়েছেন, মির্জা রবিন একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে রাত পৌঁনে এগারোটার দিকে লালমাটিয়া পলাশ নগরে ৪-৫ জন ছিনতাইকারী পথরোধ করে তার কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে সে বাধা দিলে, তাকে এলোপাতাড়ি কুপিয়ে, তার সঙ্গে থাকা নগদ ৮০ হাজার টাকা ও মোবাইল ফোনটি নিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

তার বাসা পল্লবীর পলাশ নগর এলাকায়। তার বাবার নাম  মির্জা সাইফুল হক। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যাক্তি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। 

/আইএ/এআইবি/এসটি/ 
সম্পর্কিত
ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আরও ৩ জন গ্রেফতার
চলন্ত বাইকের চালককে ইটের আঘাত, তিন আসামি কারাগারে
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে আহত সেই নারীর মৃত্যু
সর্বশেষ খবর
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন নেইমার?
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন নেইমার?
আবুল বারকাতের জামিন মঞ্জুর, মুক্তিতে বাধা নেই 
আবুল বারকাতের জামিন মঞ্জুর, মুক্তিতে বাধা নেই 
আশুরায় শোক মিছিলের করণীয় নিয়ে ডিএমপির সমন্বয় সভা
আশুরায় শোক মিছিলের করণীয় নিয়ে ডিএমপির সমন্বয় সভা
যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
সর্বাধিক পঠিত
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো