অবশেষে পুলিশের পোশাক চূড়ান্ত করে গেজেট প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৬, ২০:০৮আপডেট : ১৯ জুন ২০২৬, ২০:৫৩

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের সংমিশ্রণে পুলিশের নতুন পোশাক চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট অনুযায়ী, মহানগর ও সারা দেশের পুলিশের আগের যে পোশাক ছিল, সে অনুযায়ী শার্টের রঙ একই থাকছে, তবে সবার প্যান্ট হবে খাকি রঙের।

পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে সই করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারা অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’-এর সংশোধনী জারি করা হয়েছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের আমলে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে ডিপ ব্লু রঙের শার্ট এবং কফি (শেইল) রঙের প্যান্টের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার ব্যবহার করা হবে। একই সঙ্গে জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের রঙও ডিপ ব্লু করা হয়েছে। তবে মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে শার্ট ও জ্যাকেট হবে লাইট অলিভ রঙের।

এর আগে গত ৪ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, বিদ্যমান পুলিশের পোশাক নিয়ে বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে। পুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে আগের শার্ট বহাল রেখে প্যান্ট খাকি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেছিলেন, মহানগর ও জেলা পুলিশে আগে যে শার্ট ছিল, সেটিই রাখা হবে এবং ঐতিহ্যবাহী পোশাকের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, তারা ডিপ ব্লু শাড়ির সঙ্গে ডিপ ব্লু ব্লাউজ পরতে পারবেন। মেট্রোপলিটন পুলিশের নারী সদস্যদের ক্ষেত্রে ডিপ ব্লু শাড়ির সঙ্গে লাইট অলিভ ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে। ট্রাফিক ইউনিটে কর্মরত বা মাথা ঢাকতে ইচ্ছুক নারী সদস্যরা সারা বছর ফুল স্লিভ শার্ট বা ব্লাউজ পরতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব এই পোশাকের আওতামুক্ত থাকবে। তারা বর্তমান পোশাকই ব্যবহার করবে।

জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে সংস্কারের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। পরে সব সদস্যের জন্য আয়রন রঙের নতুন পোশাক নির্ধারণ করা হয় এবং ২৫ নভেম্বর থেকে পুলিশ সেই পোশাক ব্যবহার শুরু করে।

তবে নতুন পোশাক নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক সদস্য পোশাকের রঙ নিয়ে আপত্তি জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা ও ট্রলের কারণে অস্বস্তির কথাও উল্লেখ করেন।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায়। সংগঠনটির দাবি ছিল, নতুন পোশাক নির্ধারণের ক্ষেত্রে সদস্যদের মতামত, আবহাওয়া ও গায়ের রঙের বিষয়গুলো যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। পাশাপাশি অন্যান্য ইউনিফর্মধারী বাহিনীর পোশাকের সঙ্গে সাদৃশ্য থাকায় মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের শনাক্ত করতেও সমস্যা হচ্ছিল।

/এসএনকে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আ.লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী ঘিরে সতর্কবার্তা পু‌লিশের
চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের পর যা ঘটলো, মার খেলো পুলিশও
হেল্পার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
সর্বশেষ খবর
আ.লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী ঘিরে সতর্কবার্তা পু‌লিশের
আ.লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী ঘিরে সতর্কবার্তা পু‌লিশের
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চলবে, দাবি যুক্তরাষ্ট্রের
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চলবে, দাবি যুক্তরাষ্ট্রের
এবার স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রতিমন্ত্রীর মানা
এবার স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রতিমন্ত্রীর মানা
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
সর্বাধিক পঠিত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক