ধানমন্ডিতে বহুতল ভবন থেকে পড়ে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৬, ২২:৫৮আপডেট : ১৯ জুন ২০২৬, ২২:৫৮

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে মোছা. রিক্তা মনি (১১) নামে এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে সে মারা যায়।

ধানমন্ডি থানার এসআই জান্নাতুল ফেরদৌসী বলেন, সকালে ওই বাসার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় রিক্তা। পরে বাসার লোকজন তাকে উদ্ধার করে ধানমন্ডির ১৫/এ নম্বর সড়কে অবস্থিত ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে বিকাল ৪টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এবং তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মৃতের বাবা শাহিন আলী জানান, তার মেয়ে রিক্তা মনিকে এলাকার পরিচিত গাজীবুল নামের এক ব্যক্তির মাধ্যমে ঈদের ১৫ দিন আগে ওই বাসায় ৪ হাজার টাকা বেতনে কাজে দেন।

তিনি বলেন, কয়েকদিন আগে রিক্তা ফোনে তার মায়ের কাছে কান্নাকাটি করে জানায়, সে আর ওই বাসায় কাজ করবে না। গত শুক্রবার ভিডিও কলে কথা বলার সময়ও সে কান্নাকাটি করেছিল। পরে তারা মেয়েকে নিয়ে যেতে চাইলে বাড়ির মালিকপক্ষ জানায়, গাজীবুলকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে, সেই টাকা দিয়ে মেয়েকে নিয়ে যেতে হবে।

শাহিন আলী বলেন, ‘আমরা বলেছিলাম, ওই টাকা দিয়ে মেয়েকে নিয়ে যাব। হঠাৎ আজ সকালে ফোনে জানানো হয়, রিক্তার আমাশয় হয়েছে, সে খুব অসুস্থ। পরে এসে জানতে পারি, সে নাকি ভবন থেকে পড়ে গেছে। তবে আমার মেয়ে ভবন থেকে পড়ে যায়নি, তাকে মারধর করে হত্যা করা হয়েছে।’

রিক্তা সুনামগঞ্জ জেলার সালনা থানার নিজ গাঁও গ্রামের দিনমজুর শাহিন আলী ও মাজেদা বেগমের মেয়ে। চার বোন ও এক ভাইয়ের মধ্যে সে দ্বিতীয় ছিল। 

/এআইবি/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ
সর্বশেষ খবর
যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ
যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ
চার মাসে চার বইয়ের দোকানে পুলিশি অভিযান, আতঙ্কে হংকংয়ের প্রকাশনা জগৎ
চার মাসে চার বইয়ের দোকানে পুলিশি অভিযান, আতঙ্কে হংকংয়ের প্রকাশনা জগৎ
প্রকৃতির রঙে সাজানো এক স্বপ্নের রাজ্য কেরালা, যার পথে পথে মুগ্ধতা
প্রকৃতির রঙে সাজানো এক স্বপ্নের রাজ্য কেরালা, যার পথে পথে মুগ্ধতা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা