ভবন থেকে ফেলে গৃহকর্মীকে হত্যার অভিযোগ, স্ত্রীসহ প্রকৌশলী কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ জুন ২০২৬, ০২:২৩আপডেট : ২৩ জুন ২০২৬, ০২:২৩

রাজধানী ঢাকার ধানমন্ডিতে একটি আবাসিক ভবনের ১১ তলা থেকে রিক্তা মণি নামের এক শিশু গৃহকর্মীকে ফেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২২ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আবু বাশার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার ভোর ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি বাসার ১১ তলা থেকে শিশুটি পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর শিশুটির বাবা মো. শাহিন মিয়া ধানমন্ডি মডেল থানায় মামলা দায়ের করেন। তার অভিযোগ, আসামিরা নির্যাতনের পর রিক্তা মণিকে ১১ তলা থেকে ফেলে হত্যা করেছে।

মামলার পর পুলিশ সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে গ্রেপ্তার করে। পরে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই শাহনেওয়াজ।

আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং ঘটনাটিতে তারা জড়িত নন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এআই/এম/
সম্পর্কিত
ঢামেকে গৃহকর্মীর মরদেহ ফেলে যাওয়া ৩ জন রিমান্ড শেষে কারাগারে
আখক্ষেতে এক নারীর লাশ, রাস্তার পাশে আরেকজনের
নাটোরে হোমিও চিকিৎসককে চেম্বারের সামনে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ
যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ
চার মাসে চার বইয়ের দোকানে পুলিশি অভিযান, আতঙ্কে হংকংয়ের প্রকাশনা জগৎ
চার মাসে চার বইয়ের দোকানে পুলিশি অভিযান, আতঙ্কে হংকংয়ের প্রকাশনা জগৎ
প্রকৃতির রঙে সাজানো এক স্বপ্নের রাজ্য কেরালা, যার পথে পথে মুগ্ধতা
প্রকৃতির রঙে সাজানো এক স্বপ্নের রাজ্য কেরালা, যার পথে পথে মুগ্ধতা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা