নাশকতার পরিকল্পনা ছিল কার্যক্রম নিষিদ্ধ দলের, নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ জুন ২০২৬, ১৯:২৫আপডেট : ২৩ জুন ২০২৬, ১৯:৩২

প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল, সমাবেশ বা জমায়েতের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে বিব্রত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি দাবি করেন, তাদের এই পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ায় আয়োজিত এক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মিছিল, সমাবেশ বা জমায়েতের পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। সেই অনুযায়ী গত তিন দিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে ঢাকার সীমান্তবর্তী এলাকাগুলোতে চেকপোস্ট জোরদার করা হয়েছে। পিকেট, মোবাইল ও ফুট পেট্রোল বাড়ানো হয়েছে এবং সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, সম্ভাব্য জমায়েত ঠেকাতে মেস, হোটেলসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয় এবং কয়েকজন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের গ্রেফতারের পর আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তারা মিছিল-সমাবেশের মাধ্যমে সরকারকে বিব্রত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছিল। ডিএমপির সদস্যরা এই পরিকল্পনা নস্যাৎ করতে সক্ষম হয়েছে।

আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের ঘটনা থেকে প্রতীয়মান হয়, সুযোগ পেলে তারা নাশকতার চেষ্টা করতে পারে। তাই ঢাকার বাইরে থেকে কেউ যেন ঢাকায় এসে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা নাশকতা করতে না পারে, সে বিষয়ে নজরদারি অব্যাহত থাকবে।

আশুরা ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নাশকতার শঙ্কা আছে কি না—এ প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের কোনও আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করার প্রস্তুতি রয়েছে।

/এসএনএস/এম/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সর্বশেষ খবর
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ