ডিপ্লোমাধারী ডেন্টিস্টরা রোগী দেখে প্রেসক্রিপশন দিতে পারবেন না: আপিল বিভাগ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জুন ২০২৬, ২২:৫১আপডেট : ২৪ জুন ২০২৬, ২২:৫১

ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি (ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট) ডিগ্রিধারীদের স্বাধীনভাবে রোগী দেখে ওষুধের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদানের ক্ষমতা দিতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সিভিল আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। ফলে ডেন্টাল অ্যাসিস্ট্যান্টদের পৃথক বা স্বাধীনভাবে প্র্যাকটিস করার সুযোগ দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা পুরোপুরি বাতিল হয়ে গেলো।  

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা সিভিল আপিল মঞ্জুর করে বুধবার (২৪ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। 

আদালতে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও কাজী এরশাদুল আলম। ডেন্টাল চিকিৎসকদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আনোয়ার হোসেন। রিটকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী সৈয়দা নাসরীন।  

রায়ের পর ডেন্টাল চিকিৎসকদের পক্ষের আইনজীবী আনোয়ার হোসেন বলেন, “আজ আপিল বিভাগে ডেন্টাল চিকিৎসক ও বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) পক্ষে দায়ের করা সিভিল আপিল শুনানি শেষে মঞ্জুর করে রায় দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। এর ফলে ডেন্টাল অ্যাসিস্ট্যান্টদের পৃথক বা নিজস্ব প্র্যাকটিস করার সুযোগ দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা পুরোপুরি বাতিল হয়ে গেলো।”  

তিনি আরও বলেন, “আদালতের আজকের সিদ্ধান্তের পর থেকে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট বা ডেন্টাল টেকনোলজিস্টরা আর কোনও পৃথক প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। কোনও নিজস্ব চেম্বার খুলে স্বাধীনভাবে রোগী দেখা এবং ওষুধের ব্যবস্থাপত্রও প্রদান করতে পারবেন না। তারা কেবল নিবন্ধিত ডেন্টাল সার্জনদের অধীনে সহকারী হিসেবে কাজ করতে পারবেন।”  

প্রসঙ্গত, ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি (ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট) ডিগ্রিধারীদের রোগী দেখা এবং ওষুধের ব্যবস্থাপত্র প্রদানের ক্ষমতা দেওয়া এবং নিবন্ধনের প্রদানের নির্দেশনা চেয়ে ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি (ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট) ডিগ্রিধারীদের সংগঠন বাংলাদেশ ডেন্টাল পরিষদের পক্ষে সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ২০২৬ সালে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ১৩ জুন এই বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি এ. কে. এম শহীদুল হকের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। রায়ে ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি (ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট) ডিগ্রিধারীদের রোগী দেখা ও ওষুধের ব্যবস্থাপত্র প্রদানের ক্ষমতা দিতে বিএমডিসিকে নিবন্ধন প্রদান করাসহ ১০ দফা নির্দেশনা দেওয়া হয়। 

পরে ২০১৭ সালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল সিভিল আপিল দায়ের করে এবং ওই মামলায় পক্ষভুক্ত হয় ডেন্টাল চিকিৎসকেরা। আজ চূড়ান্ত শুনানি শেষে সিভিল আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। 

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
এক মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকছে মমতাজের
সিলেটে তাবলিগের আমির খুন, আপিলে স্ত্রী খালাস
হাইকোর্টে মোবাশ্বের আলমের রুল নিষ্পত্তির নির্দেশ
সর্বশেষ খবর
বিদ্যুৎ বিভাগের দাবি ঘাটতি নেই, গ্রাহকরা বলছেন ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যায়
বিদ্যুৎ বিভাগের দাবি ঘাটতি নেই, গ্রাহকরা বলছেন ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যায়
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৬
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৬
সংবিধান সংশোধনের পথেই হাঁটছে বিএনপি, কী করবে জামায়াত 
সংবিধান সংশোধনের পথেই হাঁটছে বিএনপি, কী করবে জামায়াত 
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়  
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়  
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন