কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ জুন ২০২৬, ১৯:৩৮আপডেট : ৩০ জুন ২০২৬, ২০:৩০

সাইবার সুরক্ষা আইন থেকে জুয়া-সংক্রান্ত বিধান বাদ দিয়ে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এর ফলে ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’-এর ২০ ধারা বিলুপ্ত হলো। ওই ধারায় জুয়া-সংক্রান্ত অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানার বিধান ছিল।

মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম সংশোধনী বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন, ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইন এবং ২০২৬ সালের সাইবার সুরক্ষা আইনে জুয়া-সংক্রান্ত অপরাধের বিধান ছিল। সর্বশেষ ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’-এর ২০ ধারায় বলা হয়েছিল, সাইবার স্পেসে জুয়ার উদ্দেশ্যে কোনও পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি ও পরিচালনা, জুয়ায় অংশগ্রহণ কিংবা এতে সহায়তা ও উৎসাহ প্রদান অপরাধ হিসেবে গণ্য হবে। একই সঙ্গে জুয়ার বিজ্ঞাপনে অংশ নেওয়া বা প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রচারণা চালানোও অপরাধের আওতায় ছিল। এসব অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছিল।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জানান, একই দিনে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস হওয়ায় সাইবার সুরক্ষা আইনে থাকা জুয়া-সংক্রান্ত ধারা আর রাখার প্রয়োজন নেই। তাই ২০ ধারা বাতিল করে সংশোধনী আইন আনা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের সাইবার স্পেসকে নিরাপদ রাখতে সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হলেও ডিজিটাল ও অফলাইন—উভয় ধরনের জুয়া ও বেটিং-সংক্রান্ত অপরাধ মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক ও বিশেষায়িত ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ প্রণয়ন করেছে।

একই অপরাধের জন্য একাধিক আইনে বিধান থাকলে আইনি জটিলতা ও ওভারল্যাপিং তৈরি হতে পারে। সেই জটিলতা এড়াতেই সাইবার সুরক্ষা আইন থেকে জুয়া-সংক্রান্ত ২০ ধারা বাদ দেওয়া হয়েছে।

সংশোধনী অনুযায়ী, বিলটি পাস হওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে।

/এসএমএ/এম/এমওএফ/
সম্পর্কিত
অনলাইন জুয়ায় সর্বোচ্চ ১০ বছরের জেল, নতুন আইন পাস
সাইবার আইন থেকে বিলুপ্ত হচ্ছে কোটি টাকা জরিমানার ধারা
‘আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবে’
সর্বশেষ খবর
আমি বৃক্ষ হতে আসিনাই: চমক
আমি বৃক্ষ হতে আসিনাই: চমক
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
পাবলিক ফিগাররা প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার: সংসদে রুমিন ফারহানা
পাবলিক ফিগাররা প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার: সংসদে রুমিন ফারহানা
সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর
সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন