পুলিশ কর্মকর্তাদের টার্গেট করে অপপ্রচারের অভিযোগ অ্যাসোসিয়েশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জুলাই ২০২৬, ১৭:২০আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৭:২০

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, একটি চক্র পরিকল্পিতভাবে পুলিশ বাহিনীর মনোবল ও কার্যকারিতা দুর্বল করার চেষ্টা করছে। যার লক্ষ্য রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থাকে অস্থিতিশীল করা।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সই করা এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী একটি অংশ এবং একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন ও মনগড়া পোস্ট তৈরি করে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব পোস্ট, সংবাদ ও তথ্যকে মিথ্যা, মানহানিকর এবং বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসেবা বাড়ানো এবং বাহিনীর পেশাদারত্ব জোরদারে পুলিশ নতুন উদ্যমে কাজ করছে। এ অবস্থায় কিছু গোষ্ঠী পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করা হয় বিবৃতিতে।

এতে আরও বলা হয়, পুলিশের যেসব কর্মকর্তা অপরাধ ও অনিয়ম দমনে কঠোর অবস্থান নিয়েছেন, তারাই অপপ্রচারের বেশি শিকার হচ্ছেন। কিছু অসাধু সাংবাদিকও এ ধরনের কাজে যুক্ত বলে অভিযোগ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

বিবৃতিতে বলা হয়, অপপ্রচারকারী চক্রটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ভুয়া তথ্যসম্বলিত পোস্ট তৈরি করে তা একযোগে বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেজ এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দ্রুত ভাইরাল করার চেষ্টা করছে।

সংগঠনটির দাবি, এ ধরনের প্রচার কেবল ব্যক্তিগত সম্মানহানির উদ্দেশ্যে নয়, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা দুর্বল করে রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থাকে অস্থিতিশীল করার একটি গভীর ষড়যন্ত্রের অংশ।

বিবৃতিতে মতপ্রকাশের স্বাধীনতার নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে সংগঠনটি বলেছে, বিভ্রান্তি রুখে দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা পেশাদারত্বের সঙ্গে আইন প্রয়োগে আরও কঠোর ও দৃঢ় পদক্ষেপ নেবেন।

তবে বিবৃতিতে কোনও নির্দিষ্ট ব্যক্তি, ফেসবুক পেজ, গোষ্ঠী বা পোস্টের নাম উল্লেখ করা হয়নি।

 

/জেইউ/এমএএল/
সম্পর্কিত
প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ কাটেনি মানুষের
৭ সহকারী পু‌লিশ সুপার‌কে অবস‌রে পাঠা‌লো সরকার
সর্বশেষ খবর
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
হজ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
হজ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
জবির মেডিক্যাল সেন্টারে বসছে আধুনিক যন্ত্র, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
জবির মেডিক্যাল সেন্টারে বসছে আধুনিক যন্ত্র, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন