৩২ হাজার সরকারি প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৬, ১১:১৮আপডেট : ০২ জুলাই ২০২৬, ১১:১৮

দীর্ঘদিনের আইনি জটিলতা শেষে দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ উন্মুক্ত হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনও আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। এর ফলে দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে যে আইনি জটিলতা ছিল, তা দূর হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ রায় দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চাকরির ৫০ শতাংশ সময় গণনা করে গ্রেডেশন তালিকা প্রণয়ন, জ্যেষ্ঠতা নির্ধারণ, প্রধান শিক্ষক হিসাবে বেতন স্কেল এবং সংশ্লিষ্ট আর্থিক ও প্রশাসনিক সুবিধা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন।

ওই রিটের পর হাইকোর্ট রুল জারি করেন। পরে শুনানি শেষে ২০১৯ সালের ১১ মার্চ রুল আংশিক মঞ্জুর করেন আদালত।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।

/বিআই/এমএএল/
সম্পর্কিত
নুসরাত হত্যার রায় ঘিরে সোনাগাজীতে আলোচনা, ন্যায়বিচারের প্রত্যাশা
প্রধান শিক্ষক ছাড়াই চলছে এক জেলার ৫৮৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়
নুসরাত হত্যায় হাইকোর্টের রায় আজ, গ্রামের বাড়িতে বাড়তি নিরাপত্তা
সর্বশেষ খবর
শ্যামল দত্ত,  মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা ট্রাইব্যুনালে
শ্যামল দত্ত,  মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা ট্রাইব্যুনালে
হালাল সনদ দিতে পারবে ধর্ম মন্ত্রণালয়, মিললো আইনি ভিত্তি
হালাল সনদ দিতে পারবে ধর্ম মন্ত্রণালয়, মিললো আইনি ভিত্তি
মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়
মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়
বাংলাদেশের রাষ্ট্রপতি: অভিভাবক নাকি মধ্যস্থতাকারী?
বাংলাদেশের রাষ্ট্রপতি: অভিভাবক নাকি মধ্যস্থতাকারী?
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’