জুনে কত জনের ড্রাইভিং লাইসেন্সের ‘পয়েন্ট’ কাটা গেলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৬, ২১:০৬আপডেট : ০২ জুলাই ২০২৬, ২১:২৬

সড়কে নিয়ম ভাঙলে শুধু জরিমানা বা মামলাই নয়, নীরবে কমছে চালকের ড্রাইভিং লাইসেন্সের ‘মানও’। প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের জন্য নির্ধারিত রয়েছে ১২টি পয়েন্ট। একের পর এক আইন লঙ্ঘনের ঘটনায় এই পয়েন্ট কমতে কমতে শূন্যে নেমে এলে বাতিল হয়ে যেতে পারে লাইসেন্স।

এমন ব্যবস্থার আওতায় গত জুন মাসে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৭৫ জন চালকের ড্রাইভিং লাইসেন্সে মোট ৭৮ পয়েন্ট কর্তন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (২ জুলাই) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সংস্থাটির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জুন মাসজুড়ে এসব ডিমেরিট পয়েন্ট কর্তন করা হয়েছে।

‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ অনুযায়ী চালকদের জন্য ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। কোনো চালকের বিরুদ্ধে আইন লঙ্ঘনের ঘটনায় অপরাধের ধরন অনুযায়ী এক বা একাধিক পয়েন্ট কাটা হয়। পর্যায়ক্রমে ১২ পয়েন্ট কর্তন হয়ে গেলে সংশ্লিষ্ট ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যায়। এর পাশাপাশি জরিমানা, কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধানও রয়েছে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, ট্রাফিক সাইন বা সংকেত অমান্য, বাণিজ্যিক মোটরযান ব্যবহারের বিধি লঙ্ঘন, গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন না করা বা অতিরিক্ত ভাড়া আদায়, কন্ট্রাক্ট ক্যারিজের মিটার অবৈধভাবে পরিবর্তন, গতিসীমা লঙ্ঘন, উচ্চমাত্রার শব্দ সৃষ্টি, পরিবেশ দূষণকারী যানবাহন চালানো, অবৈধ পার্কিং, নির্ধারিত স্থানের বাইরে যাত্রী বা পণ্য ওঠানামা করানো, মহাসড়ক ব্যবহারের নিয়ম লঙ্ঘন, মোটরযান চলাচলের সাধারণ নির্দেশনা অমান্য এবং সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা–সংক্রান্ত বিধান লঙ্ঘনের ক্ষেত্রে এক পয়েন্ট করে কর্তন করা হয়।

এ ছাড়া অতিরিক্ত ওজন বহন করে মোটরযান চালানো এবং ইচ্ছাকৃতভাবে পথ আটকে যান চলাচলে বাধা সৃষ্টি করলে দুই পয়েন্ট করে কর্তনের বিধান রয়েছে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
সাইকেলে চড়ে জুমার নামাজে যাওয়ার পথে শিক্ষক নিহত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ