আদাবরে বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৬, ১৯:১১আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৯:১১

রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পারভেজকে (৩০) গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) রাতে তাকে গ্রেফতার করে র‌্যাব-২।

রবিবার (৬ জুলাই) র‌্যাব-২ এর মিডিয়া অফিসার মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান। 

তিনি বলেন, আদাবরে বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পারভেজকে গ্রেফতার করা হয়েছে। তিনি এ হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি।

এর আগে বৃহস্পতিবার আদাবরের নবোদয় হাউজিং থেকে একই ঘটনায় তিন জনকে আটক করে পুলিশ। তারা হলো, শোয়েব (৩০), আরমান (১৯) ও নয়ন (১৯)।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকে দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বে হত্যা করা হয়। বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ঝামেলার বিষয়টি নাটক ছিল। মূলত তাকে হত্যার সব পরিকল্পনা আগেই সাজিয়েছিল হত্যাকারীরা। ব্রাজিল ও জাপানের খেলা দেখা নিয়ে গত ২৯ জুন রাতে নবোদয় হাউজিংয়ে দুই পক্ষের মারামারি হয়। ওই ঘটনায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা একটি পক্ষ এবং একই এলাকার রিপন ও পারভেজ আরেকটি পক্ষ ছিল। এ নিয়ে বুধবার (১ জুলাই) সন্ধ্যায় দুই পক্ষই মীমাংসার জন্য নবোদয় হাউজিংয়ে সালিশের জন্য বসে।

তবে বৈঠকে কোনও সমাধান না হওয়ায় রাত ৮টার দিকে সাদ্দাম ও বাদশা সেখান থেকে চলে যাচ্ছিলেন। ওই সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত সাদ্দাম বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আবুল বাশার বাদশা আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সাদ্দাম হোসেন আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি।

/আইএ/আরকে/
সম্পর্কিত
সেই লিটু যুবদলের কেউ নন, সংবাদ সম্মেলনে বললেন নেতারা
‘উগ্রবাদী সংগঠনের’ ৬ সদস্য তিন দিনের রিমান্ডে
কী ঘটেছিল, বর্ণনা দিয়ে কাঁদলেন সেই এমডি
সর্বশেষ খবর
ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলে জিতবে নরওয়ে, ভবিষ্যদ্বাণী রেকদালের
ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলে জিতবে নরওয়ে, ভবিষ্যদ্বাণী রেকদালের
প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন
প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন
তহবিল অনিশ্চয়তায় বাংলাদেশের সবুজ জ্বালানি পরিকল্পনা
তহবিল অনিশ্চয়তায় বাংলাদেশের সবুজ জ্বালানি পরিকল্পনা
‘হ্যান্ড অব গড’ এর জন্ম নেওয়া মাঠে ইংল্যান্ডের নতুন পরীক্ষা
‘হ্যান্ড অব গড’ এর জন্ম নেওয়া মাঠে ইংল্যান্ডের নতুন পরীক্ষা
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে