ডাকাতির প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেফতার ৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৬, ১৮:৪৯আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৮:৪৯

চাপাতি, সামুরাই আর দেশীয় ধারালো অস্ত্রসহ গভীর রাতে চলছিল একটি মুরগির দোকানে ডাকাতির প্রস্তুতি। সেই সঙ্গে পুলিশের সোর্সের ওপর হামলারও পরিকল্পনা ছিল ডাকাত চক্রটির। তবে এর আগেই জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী কুত্তা ফারুকসহ ডাকাত চক্রের সাত জনকে গ্রেফতার করে। এতে ভেস্তে যায় চক্রটির ডাকাতির পরিকল্পনা।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে শেখেরটেক ৭ নম্বর সড়কের ব্রিজসংলগ্ন ঢালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চক্রটির সদস্যরা হলো– মো. সাইদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), কর্নেল (১৯), মাইন উদ্দিন (২১), সিফাত ওরফে হিটার (২২) ও মো. নাহিদুল (২৫)। তাদের কাছ থেকে চাপাতি, ছোরা, কুড়াল ও শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শেখেরটেক ৭ নম্বর সড়কের ব্রিজের ঢালের একটি গলিতে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে একটি মুরগির দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করা হয়। এ সময় চক্রটির কয়েকজন সদস্য পালিয়ে যায়।

তিনি জানান, গ্রেফতার চক্রটির প্রত্যেক সদস্যের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মাইন উদ্দিনের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় মাদক ও ছিনতাই চেষ্টার মামলা, সাইদের বিরুদ্ধে আদাবর থানায় ডাকাতির মামলা এবং ওমর ফারুকের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় মাদক আইনে মামলা রয়েছে।

বুধবার রাতে ডাকাতির প্রস্তুতির ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আদাবর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়া এবং অপরটি অস্ত্র আইনে দায়ের করা হয়েছে।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
নৌ পুলিশের অভিযান: সাড়ে ৭ হাজার ইয়াবা ও ট্রলারসহ একজন গ্রেফতার
চকবাজারে ১৪০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
অনলাইনে হেরোইন তৈরির কাঁচামাল বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না: পেজেশকিয়ান
দেড় বছর ধরে স্কুলে না গিয়েও কীভাবে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত শিক্ষক?
দেড় বছর ধরে স্কুলে না গিয়েও কীভাবে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত শিক্ষক?
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, প্রতিবাদ নিসচার
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, প্রতিবাদ নিসচার
ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর
ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর
সর্বাধিক পঠিত
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত