স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার, স্বামী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৬, ১৫:৪৯ আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৫:৪৯

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় গৃহবধূ সানজিদা আক্তার মারিয়ার (১৮) মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করেন তার স্বামী। তবে পুলিশের তদন্তে সেটি হত্যাকাণ্ড বলে উঠে আসে। ঘটনার ছয় ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন করে অভিযুক্ত স্বামী সাইফুল ইসলামকে (২১) গ্রেফতার করে পুলিশ।

শনিবার (১১ জুলাই) ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানের হাজী মসজিদসংলগ্ন একটি বাসা থেকে গলায় পাটের সুতলি পেঁচানো অবস্থায় সানজিদার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, শুরুতে সাইফুল ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করেন। কিন্তু ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ এবং তদন্তে এটি হত্যাকাণ্ড বলে প্রমাণ মেলে। এরপর তাকে গ্রেফতার করা হয়।

ডিসি জানান, এ ঘটনায় নিহতের ভাই চান মিয়া শনিবার খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সাইফুলের বাবা-মাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, প্রায় এক বছর আগে সানজিদা আক্তার মারিয়া ও সাইফুল ইসলামের বিয়ে হয়। মারিয়া লালমাটিয়া মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে সংসারের খরচেও সহায়তা করতেন।

/এসএনকে/এম/
সম্পর্কিত
যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা, অস্ত্রসহ গ্রেফতার ৬
ব্লেন্ডারের ভেতরে লুকানো ছিলো কোটি টাকার স্বর্ণ, বিমানবন্দরে যাত্রী গ্রেফতার
পূজামণ্ডপে পদদলনে ১৯ জনের মৃত্যু: আয়োজকসহ গ্রেফতার ৭, বন্ধ একাধিক মণ্ডপ
সর্বশেষ খবর
যুব উন্নয়নের সেই পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৩৮৬ জন
যুব উন্নয়নের সেই পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৩৮৬ জন
যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা, অস্ত্রসহ গ্রেফতার ৬
যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা, অস্ত্রসহ গ্রেফতার ৬
‘ঐতিহ্যায়ন’ বাঙালির আত্মপরিচয় উন্মোচনের বৈদগ্ধ্যমণ্ডিত সংকলন
‘ঐতিহ্যায়ন’ বাঙালির আত্মপরিচয় উন্মোচনের বৈদগ্ধ্যমণ্ডিত সংকলন
সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষককে হত্যা: জামিন পেলো এক আসামি
সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষককে হত্যা: জামিন পেলো এক আসামি
সর্বাধিক পঠিত
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন