উত্তরায় ১০ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১১ জুলাই ২০২৬, ২৩:১৮ আপডেট : ১১ জুলাই ২০২৬, ২৩:২৪

রাজধানীর উত্তরা এলাকায় ১০ বছ‌রের এক শিশুকে যৌন নির্যাত‌নের অভি‌যোগ পাওয়া গে‌ছে। এই ঘটনায় অভিযুক্ত মান্নানকে (৬০) গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, শনিবার (১১ জুলাই) বিকালে ভুক্তভোগী শিশুটিকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। 

শিশুটির মামা জানিয়েছেন, বেশ কিছু আগে ময়মনসিংহের ত্রিশালে গ্রামের বাড়ি থেকে তাদের পূর্ব পরিচিত মান্নান ও তার স্ত্রী বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ঢাকায় নিয়ে আসেন।

পরিদর্শক মো. ফারুক আরও জানান, মাস খানেক পর মান্নান গত ৭ জুলাই বাড়িতে ফোন করে জানান, মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে শিশুটির সঙ্গে কথা বলে জানতে পারি, তাকে নির্যাতন করা হয়েছে। পরে বিষয়টি উত্তরা পূর্ব থানাকে অবগত করা হলে পুলিশ অভিযুক্ত মান্নানকে গ্রেফতার করে। আর শিশুটিকে বিকালে ঢামেক হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ‘মেয়েটি ওই বাড়িতে কাজ করতো। এরইমধ্যে ওই ব্যক্তির বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

/এআইবি/এসএন‌কে/ইউএস/
সম্পর্কিত
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ব্লগার নিলয় হত্যা মামলায় চিকিৎসক সোহেল মাহমুদের সাক্ষ্য
সর্বশেষ খবর
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
অর্থ ঋণ ও চেক ডিজঅনার মামলা স্বতন্ত্রভাবে চলবে
অর্থ ঋণ ও চেক ডিজঅনার মামলা স্বতন্ত্রভাবে চলবে
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার