ডিএমপির অভিযানে একদিনে ৪০৬ জন গ্রেফতার, সবচেয়ে বেশি মিরপুরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৬, ১১:১৭আপডেট : ১২ জুলাই ২০২৬, ১১:১৭

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৩ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪০ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩১ জন, উত্তরা বিভাগ ৩৯ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ছয়জনকে গ্রেফতার করা হয়। 

এসময় তাদের হেফাজত হতে ২১ হাজার ৬২২ পিস ইয়াবা, ৯৬১ বোতল ফেন্সিডিল, ১৭ দশমিক ৫ লিটার দেশি মদ, ৭৬০ গ্রাম গাঁজা, ১৩ গ্রাম হেরোইন, একটি পিকআপ, একটি প্রাইভেটকার, আটটি মোবাইল, একটি লোহার হাতুড়ি, দুইটি চাপাতি, একটি দা, একটি কুঠার, একটি শাবল, একটি ছুরি ও নগদ ৩ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয় বলেও জানিয়েছে ডিএমপি।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
তিন নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
বৃষ্টিতে ডুবেছে রাজধানী
বিমানবন্দরে ঢুকতে-বেরোতে যাত্রীদের ভোগান্তি, শৃঙ্খলা ফিরবে কবে?
সর্বশেষ খবর
দেড় ঘণ্টা মাটি সরিয়ে মিললো গৃহবধূর লাশ, অল্পের জন্য বাঁচলেন স্বামী ও তিন সন্তান
দেড় ঘণ্টা মাটি সরিয়ে মিললো গৃহবধূর লাশ, অল্পের জন্য বাঁচলেন স্বামী ও তিন সন্তান
কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফা আর নেই
কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফা আর নেই
বৃষ্টির পানিতে ভাসছে কোটি কোটি টাকার পণ্য
বৃষ্টির পানিতে ভাসছে কোটি কোটি টাকার পণ্য
পাহাড় থেকে ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত মা হাতিটি মারা গেছে 
পাহাড় থেকে ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত মা হাতিটি মারা গেছে 
সর্বাধিক পঠিত
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ