মিরপুরে ট্রাফিক পুলিশের তৎপরতায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ জুলাই ২০২৬, ১৮:১৮আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৮:১৮

রাজধানীর মিরপুরে ট্রাফিক পুলিশের তৎপরতায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম সাজ্জাদ হোসেন আশিক (২০)।

শনিবার (১৮ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে মিরপুরের দারুসসালাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হলুদ রঙের একটি নতুন স্পোর্টস কার বেপরোয়া গতিতে চলতে দেখে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা গাড়িটি থামার সংকেত দেন। চালক প্রথমে গাড়ি থামালেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানান। চালক ও আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির জন্য তাদের গাড়ি থেকে নামতে বলা হয়।

এ সময় চালক হঠাৎ দ্রুতগতিতে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্ট অনিরুদ্ধ রায় ধাওয়া করে গাবতলী বাস টার্মিনালসংলগ্ন সেলফি কাউন্টারের সামনে গাড়িটি আটক করেন।

পরে সংশ্লিষ্ট থানা-পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে গাড়ির আরোহী সাজ্জাদ হোসেন আশিককে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সার্জেন্ট অনিরুদ্ধ রায় জানান, অবৈধ অস্ত্র বহন করায় সংকেত দেওয়া হলেও তারা পালানোর চেষ্টা করেন। পরে উদ্ধার করা অস্ত্রসহ আটক ব্যক্তিকে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডিএমপি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে শনিবার (১৮ জুলাই) দুপুর পর্যন্ত ট্রাফিক মিরপুর বিভাগ ছয়টি গরু ও আটটি চোরাই ছাগলসহ একটি ট্রাক ও তিন চোর, ৯টি মোবাইল ফোন, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামালসহ ১৬ জন ছিনতাইকারী এবং ইয়াবা-গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ
ডিউটি শেষে ঘুম, সকালে মিললো পুলিশ কর্মকর্তার লাশ
বিচ্ছেদ হলে মানুষের আত্মহত্যা প্রবণতা কাজ করে কেন
সর্বশেষ খবর
নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের আর্জেন্টিনা উন্মাদনার গল্প
নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের আর্জেন্টিনা উন্মাদনার গল্প
আগস্টে মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
আগস্টে মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
সুব্রত বাইনের সহযোগী বাপ্পি-রিজনের ৭ দিনের রিমান্ড
সুব্রত বাইনের সহযোগী বাপ্পি-রিজনের ৭ দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি 
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি