নির্মাণাধীন বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
১৯ জুলাই ২০২৬, ০২:৩৫আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০২:৩৫

রাজধানীর খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের নির্মাণাধীন ছয় তলা ভবন থেকে নিচে পড়ে এক শ্রমিক মারা গে‌ছেন। নিহত শ্রমিক হ‌লেন— মো. শামীম (২২)। শনিবার (১৮ জুলাই) সকা‌লে এই ঘটনা ঘটে।  

খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খিলগাঁও উচ্চবিদ্যালয়ে একটি নির্মাণাধীন ভবনের ছয়তলায় ক্রেন দিয়ে ইট-বালু উঠানোর সময় ওপর থেকে অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।  

নিহত শামীম ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। 

/এআইবি/এসএন‌কে/এসটি/  
সম্পর্কিত
তাপপ্রবাহে ইউরোপের একটি দেশে ১৫ দিনে ২০০০ জনের মৃত্যু
ছেলের পদক বুকে জড়িয়ে কাঁদছেন মা, আমার বুকের ধন কোথায় চলে গেলিরে
নদীর ওপর ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু, আহত ৪
সর্বশেষ খবর
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা, নারী হকির ইতিহাসে সেরা সাফল্য
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা, নারী হকির ইতিহাসে সেরা সাফল্য
তায়কোয়ান্দো ফেডারেশনের নতুন কমিটি, আত্মরক্ষার প্রশিক্ষণে গুরুত্বের আহ্বান শায়রুলের
তায়কোয়ান্দো ফেডারেশনের নতুন কমিটি, আত্মরক্ষার প্রশিক্ষণে গুরুত্বের আহ্বান শায়রুলের
টিভিতে আজকের খেলা (১৯ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ জুলাই, ২০২৬)
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে, ২০২২-এর স্মৃতি মনে আছে?
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে, ২০২২-এর স্মৃতি মনে আছে?
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি 
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি