সদরঘাটে ট্রলারডুবি: নিখোঁজ দুই যাত্রী সাঁতরে অন্য পাড়ে উঠেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২৬, ১৪:৪৮আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৯:২১

রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই যাত্রী জীবিত আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তারা নদী সাঁতরে অপর পাড়ে উঠেছিলেন। পরে পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে বিষয়টি জানানো হয়। এরপর অন্য কোনও নিখোঁজের অভিযোগ না থাকায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শেষ করে স্টেশনে ফিরে গেছে।

এর আগে রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল থেকে ঢাকাগামী ‘সুন্দরবন-১২’ লঞ্চের ধাক্কায় একটি নতুন ট্রলার ডুবে যায়। ট্রলারে ১০ জন আরোহী ছিলেন। প্রথমে আট জনকে উদ্ধার করা সম্ভব হলেও দুজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হয়েছিল।

পরে জানা যায়, নিখোঁজ দুই ব্যক্তি নদী সাঁতরে অপর পাড়ে উঠে যান। তাদের কাছে মোবাইল ফোন না থাকায় তারা সঙ্গে সঙ্গে কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরবর্তী সময়ে পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে বিষয়টি জানালে তিনি তাদের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করেন।

এরপর আর কোনও নিখোঁজের অভিযোগ না থাকায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত করে স্টেশনে ফিরে যায়।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা এর আগে জানান, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরে নেওয়া হচ্ছিল। শ্যামবাজার ঘাট এলাকায় পৌঁছানোর পর ট্রলারটির প্রপেলার কোনও কিছুর সঙ্গে আটকে গেলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। নদীর মাঝখানে স্থির হয়ে থাকা অবস্থায় বরিশাল থেকে ঢাকাগামী ‘সুন্দরবন-১২’ লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

/এসএনকে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
দুর্ঘটনার পর ট্রাকে আটকে ছিলেন চালক, ‘৯৯৯’-এ ফোনে উদ্ধার
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
সর্বশেষ খবর
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
১৭ বছর বয়সে সেঞ্চুরির স্মৃতি স্মরণ করলেন আশরাফুল
১৭ বছর বয়সে সেঞ্চুরির স্মৃতি স্মরণ করলেন আশরাফুল
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা