ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুলাই ২০২৬, ১৬:৪৯ আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৬:৪৯

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর নিউমার্কেট থানায় মুহাম্মদ শামীম নামে এক যুবককে হত্যাচেষ্টার মামলায় নীলফামারীর সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেফতার দেখানো হয়েছে।  

পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এই আদেশ দেন।  

গত ১৫ জুলাই এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. ওমর ফারুক। ওইদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য আদালত আজ বুধবার দিন নির্ধারণ করেন। শুনানিকালে আসামিকে কারাগারে থেকে আদালত হাজির করা হয়।  

শুনানিতে গ্রেফতার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ। অপরদিকে আসামিপক্ষে গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী গ্রেফতার না দেখানোর বিষয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই রাজধানীর নিউমার্কেট থানাধীন এলাকায় অংশ নেন ২০ বছরের যুবক মুহাম্মদ শামীম। এক পর্যায়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন দমনে অস্ত্রসজ্জিত হয়ে হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। এই ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ১১৬ জনকে আসামি করা হয়।  

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়।  

/এআই/এসটি/ 
সম্পর্কিত
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
সাজা শুনে আদালত থেকে পালালেন আসামি
সর্বশেষ খবর
লাইভ লোকেশন পাঠিয়ে বাবাকে নিয়ে যেতে বলেছিল, গিয়ে পেলেন মেয়ের লাশ
লাইভ লোকেশন পাঠিয়ে বাবাকে নিয়ে যেতে বলেছিল, গিয়ে পেলেন মেয়ের লাশ
এনসিপি ভারতবিরোধী নয়, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ
এনসিপি ভারতবিরোধী নয়, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ
দুই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন
দুই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’