‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৬, ১৭:০৫আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৭:০৭

রাজধানীর অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাব মিলছে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর দুমাসের পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখছেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেন ডিএমপি কমিশনার।

মোসলেহ উদ্দিন আহমদ জানান, নগরের অপরাধপ্রবণ এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা। পোশাক ছাড়াও সাদা পোশাকে পুলিশও দায়িত্ব পালন করছেন ২৪ ঘণ্টা। এতে কমেছে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা। এদিকে পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য উন্নতি ও চাপ কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পুলিশের আত্মহত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যক্তিগত কোনও কারণেও কেউ মানসিক চাপে থাকলে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সাহায্য নিতে আহ্বান জানান তিনি।

এছাড়া রাজধানীর থানাগুলোতে অফিসার্স ও ফোর্স ব্যারাক আধুনিকায়নে নজর দেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

/আইএ /আরকে/
সম্পর্কিত
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৪০ মামলা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার, সবচেয়ে বেশি ওয়ারীতে
রাজধানীর দুই থানায় নতুন ওসি
সর্বশেষ খবর
জবি ছাত্রদলের সদস্য শের আলী বহিষ্কার
জবি ছাত্রদলের সদস্য শের আলী বহিষ্কার
লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কারে হুথিদের হামলা
লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কারে হুথিদের হামলা
প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মোস্তাফিজের
প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মোস্তাফিজের
গাজী নজরুলের ভিডিওকাণ্ড: জামায়াতের চিঠি পাওয়ার কথা জানালো ইসি
গাজী নজরুলের ভিডিওকাণ্ড: জামায়াতের চিঠি পাওয়ার কথা জানালো ইসি
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত