রিমান্ড শেষে কারাগারে বাপ্পি-রিজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ জুলাই ২০২৬, ১৯:১৮আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৯:১৮

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় মতিঝিল এলাকার ‘সন্ত্রাসী’ তানিম রেজা বাপ্পি ও তার সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়া রিজনকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৫ জুলাই) রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই মোমিনুর রহমান তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশনের এসআই রোকুনুজ্জামান।

মামলার তদন্ত সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই সকালে মতিঝিলের হোটেল পূর্বাণীসংলগ্ন এলাকা থেকে বাপ্পিকে এবং একই দিন দুপুরে কমলাপুর থেকে তার সহযোগী রাকিবুলকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান, একটি চাইনিজ কুড়াল ও গুলি উদ্ধার করে পুলিশ। পরদিন আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, মতিঝিলের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন কোরবানির অস্থায়ী পশুর হাটের ইজারাদার ব্যবসায়ী ইসমাইল হোসেনের কাছে গত ১৫ মে রাতে হোয়াটসঅ্যাপ কলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বাপ্পি। একই সঙ্গে হাটে তার মনোনীত লোক রাখার জন্য চাপ দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, দাবি না মানলে ইসমাইলকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। এর চার দিন পর, ১৯ মে ভোরে ইসমাইলের অফিস লক্ষ্য করে গুলি চালানো হয়।

এ ঘটনায় ২০ মে মতিঝিল থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেন ব্যবসায়ী ইসমাইল হোসেন।

/এনআই/এম/
সম্পর্কিত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা: গ্রেফতার চঞ্চল মোল্লা রিমান্ডে
স্ত্রী মোহনাকে মারধরের মামলায় প্রিন্স মামুন কারাগারে
এমপি নজরুলের ভিডিওকাণ্ডে গ্রেফতার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
আমরা মানবো না, হাসিনাকে তাড়িয়েছি, ফ্যাসিবাদী হলে জনগণ আপনাদেরও তাড়াবে
সিলেটে জামায়াত আমিরআমরা মানবো না, হাসিনাকে তাড়িয়েছি, ফ্যাসিবাদী হলে জনগণ আপনাদেরও তাড়াবে
প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, সেই ইস্যুতেই হারালেন মন্ত্রিত্ব
প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, সেই ইস্যুতেই হারালেন মন্ত্রিত্ব
শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের উচ্ছ্বাস
শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের উচ্ছ্বাস
খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে: আইজিপি
খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে: আইজিপি
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি
‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী