সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা: ৩ দিনের রিমান্ডে সেই বাবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ জুলাই ২০২৬, ১৬:৩৪ আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৬:৩৪

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাসের মেয়ে রাফা মনি কবিতাকে আছড়ে হত্যার ঘটনায় গ্রেফতার বাবা কবির ইসলামকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

রবিবার (২৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, শুনানির সময় কবির ইসলামকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করে। আসামিপক্ষে কোনও আইনজীবী ছিলেন না। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল গত বৃহস্পতিবার কবির ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য রবিবার দিন ধার্য করেছিলেন।

মামলার বিবরণে বলা হয়, দুই বছর আগে কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের একমাত্র সন্তান রাফা মনি কবিতা। রিকশাচালক কবির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদক সেবনের পর প্রায়ই স্ত্রীকে মারধর ও গালিগালাজ করতেন।

গত ১৫ জুলাই লিমা অসুস্থ বাবাকে দেখতে মেয়েকে নিয়ে বালুরমাঠ হারুন মোল্লার বস্তিতে যান। সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কবির ইসলাম ক্ষিপ্ত হয়ে নানির কোল থেকে সাত মাসের শিশুকে ছিনিয়ে নিয়ে মাথার ওপর তুলে রাস্তায় আছড়ে মারেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন (১৬ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন কবির ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরদিন তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শিশুটির মৃত্যুর পর ১৭ জুলাই তার নানি সারমীন আক্তার তুরাগ থানায় কবির ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

/এআই/এম/
সম্পর্কিত
সরকারের এই আদেশ মানি না: জামায়াত নেতা আখতারুজ্জামান
হেলমেট ছুড়ে ফেলে ক্ষোভ প্রকাশ জামায়াত নেতা আখতারুজ্জামানের 
জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে 
সর্বশেষ খবর
ডিমের দামে লাগাম টানতে ডিএসসিসির অভিযান
ডিমের দামে লাগাম টানতে ডিএসসিসির অভিযান
মমতার নন্দীগ্রামের পায়ের চোট ‘ভুয়া’, ‘প্রমাণ আছে’: শুভেন্দু
মমতার নন্দীগ্রামের পায়ের চোট ‘ভুয়া’, ‘প্রমাণ আছে’: শুভেন্দু
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
কাজের চাপ আর দুশ্চিন্তায় মন খারাপ? ৫ অভ্যাসে ফিরবে স্বস্তি
কাজের চাপ আর দুশ্চিন্তায় মন খারাপ? ৫ অভ্যাসে ফিরবে স্বস্তি
সর্বাধিক পঠিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?