ট্রাফিক আইন ভাঙায় রাজধানীতে ২১৪৬ মামলা, সর্বোচ্চ ওয়ারীতে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জুলাই ২০২৬, ১৯:২১আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৯:২১

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ২১৪৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রবিবার (২৬ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২২টি বাস, ১২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪২টি বাস, ১টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ১৪৭টি মোটরসাইকেলসহ মোট ৩২৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪০টি বাস, ২৬টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ৩৪৪ টি মামলা হয়েছে। 

অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩৯টি বাস, ৭টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১২৮টি মোটরসাইকেলসহ মোট ৩০২টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২২টি বাস, ২৮টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি, ১৮৭টি মোটরসাইকেলসহ মোট ৩৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৯৩টি বাস, ১টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৬৬টি মোটরসাইকেলসহ মোট ৩০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২২টি বাস, ৯টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৯৩টি মোটরসাইকেলসহ মোট ২২৮টি মামলা হয়েছে। এছাড়া অভিযানকালে মোট ৫০৩টি গাড়ি ডাম্পিং ও ২২৩টি গাড়ি রেকার করা হয়েছে। 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
যুবদল নেতাকে হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা
২ লাখ জাল টাকা ও সরঞ্জামসহ ২ জন গ্রেফতার
সর্বশেষ খবর
ভাঙা হাড়ের চিকিৎসায় হাসপাতালে ভর্তি, হৃদযন্ত্রের অস্ত্রোপচারে নারীর মৃত্যু
ভাঙা হাড়ের চিকিৎসায় হাসপাতালে ভর্তি, হৃদযন্ত্রের অস্ত্রোপচারে নারীর মৃত্যু
‘প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা
‘প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গতিতে সেরা মারিয়া ও জাকির
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গতিতে সেরা মারিয়া ও জাকির
‘জন নায়গন’ সিনেমার শো মাঝপথে বন্ধ, বের করে দেওয়া হলো শিশুদের
‘জন নায়গন’ সিনেমার শো মাঝপথে বন্ধ, বের করে দেওয়া হলো শিশুদের
সর্বাধিক পঠিত
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো