প্রেমিকাকে আটক রেখে ধর্ষণের পর হত্যা: ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জুলাই ২০২৬, ২১:২৫ আপডেট : ২৭ জুলাই ২০২৬, ২২:০৭

প্রেমিকাকে চার দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফটোগ্রাফার নামিম আশরাফ মনিসহ ৩ জনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক মো. মনিরুজ্জামানের আদালতে ভিকটিমের বড় বোন রাজিয়া সুলতানা এই মামলা দায়ের করেন।  

এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে (ডিবি) আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। মামলার অপর দুই আসামি হলেন—নামিমের বাবা আশরাফউদ্দিন ও মা শাহনাজ বেগম।  

বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান এসব তথ্য নিশ্চিত করেন।  

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভিকটিম সাদিয়া ইয়াসফিয়া মেকাপ আর্টিস্টের কাজ করতেন। ২০২৪ সালে শুটিংয়ের এক কাজে ফটোগ্রাফার নামিম আশরাফের সঙ্গে তাদের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে নামিম ভিকটিমকে বিয়ের কথা বলে নানাভাবে ঘোরাতে থাকেন। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিভিন্ন সময়ে মনোমালিন্য দেখা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

অভিযোগে আরও বলা হয়, আসামি নামিম গত ১০ জুন ভিকটিমকে আদাবরের শেখেরটেকে নিজ স্টুডিওতে ফোন করে ডেকে নিয়ে যায়। কিন্তু নামিম ভিকটিমকে বান্ধবীর বাসায় আছে বলে পরিবারকে জানাতে বাধ্য করে। আসামি নামিম ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ভিকটিমকে অনবরত ধর্ষণের পর হত্যা করে। পরে নামিম নিজেকে বাঁচাতে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করে। পুলিশের সুরতহাল প্রতিবেদনে ভিকটিমের শরীরে আঘাত ও ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।  

/এআই/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
শামীমকে পিটিয়ে হত্যা: আদালতে জবানবন্দিতে যা বললেন আমিনী
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্ত নিয়ে পরিবারের প্রশ্ন
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
সর্বশেষ খবর
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন