রামপুরায় বাস চাপায় ফিজিশিয়ানের মৃত্যু, চালক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৬, ২২:৫২আপডেট : ৩০ জুলাই ২০২৬, ২২:৫২

রাজধানীর রামপুরায় চলন্ত বাসে যাত্রী তোলার সময় এক যাত্রী আলিফ এন্টারপ্রাইজের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে শাহ খন্দকার সাজেদুল আলম (৫০) নামের একজন যাত্রী নিহত হয়েছেন। তিনি পেশায় ফিজিশিয়ান ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত আলিফ পরিবহনের বাসটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পৌনে ৬টার দিকে রামপুরা ব্রিজের পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, বাসটি মিরপুর থেকে স্টাফ কোয়ার্টারের উদ্দেশ্যে যাচ্ছিল। রামপুরা ব্রিজের ঢাল এলাকায় বনশ্রীমুখী সড়কে পৌঁছে এক যাত্রীকে চলন্ত অবস্থায় বাসে উঠানোর চেষ্টা করলে পা পিছলে যান এবং তিনি বাসের চাকার নিচে পড়ে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, নিহত ব্যক্তির কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বাবার নাম শাহ খন্দকার নজরুল আলম এবং মাতার নাম নূরুন নাহার আলম। তিনি ঢাকার সূত্রাপুর এলাকার বাসিন্দা এবং শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপে ফিজিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

ওসি জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ আলিফ এন্টারপ্রাইজের বাসটি জব্দ করে এবং চালক মো. সাব্বিরকে (২৭) আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
হাতিরঝিলে পাওনা টাকার বিরোধে সবজি বিক্রেতা খুন, দম্পতি গ্রেফতার
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী, শ্বশুর-শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন
রাজধানীতে ৩ থানার ওসি বদলি
সর্বশেষ খবর
আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
রিহ্যাব নিয়ে শুনানি, এজিএম ৩০ দিনের জন্য স্থগিত
রিহ্যাব নিয়ে শুনানি, এজিএম ৩০ দিনের জন্য স্থগিত
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
অনলাইনে অভিযোগ জানাতে পারবেন প্রতারণার শিকার অভিবাসী ও স্বজনরা, মডিউল উদ্বোধন
অনলাইনে অভিযোগ জানাতে পারবেন প্রতারণার শিকার অভিবাসী ও স্বজনরা, মডিউল উদ্বোধন
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে