রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, সবচেয়ে বেশি মিরপুরে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ আগস্ট ২০২৬, ১১:১১ আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১১:১১
রাজধানীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় ৭০টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। 
 
ডিএমপির মিডিয়া বিভাগ জানায়, এদের মধ্যে রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ২৪ জন, ওয়ারী বিভাগ ৪৫ জন, মতিঝিল বিভাগ ৪০ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ১০১ জন, গুলশান বিভাগ ৪৪ জন, উত্তরা বিভাগ ৪৭ জন, গোয়েন্দা বিভাগ ৯ জন এবং সিটিটিসি ৩ জনকে গ্রেফতার করে। অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৩০ গ্রাম গাঁজা, ১৪ হাজার ১৪২ পিস ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ৩১টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার এবং একটি পুরনো ক্যামেরা উদ্ধার করা হয়।
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
/আইএ/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জন্মদিনের আগেই কোহলির উপহার, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারলো নিউজিল্যান্ড
জন্মদিনের আগেই কোহলির উপহার, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারলো নিউজিল্যান্ড
জলকেলি পছন্দ করেন? উপভোগ করুন বিনামূল্যে
জলকেলি পছন্দ করেন? উপভোগ করুন বিনামূল্যে
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আবার পরীক্ষা, তারিখ ঘোষণা
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আবার পরীক্ষা, তারিখ ঘোষণা
নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত